শর্তাবলী ও নিয়মকানুন
সর্বশেষ হালনাগাদ: অক্টোবর ২০২৬
সহকর্মী (Sahokormi) ব্যবহারের মাধ্যমে আপনি নিচের শর্তাবলী মেনে চলতে সম্মত হচ্ছেন।
১. ব্যবহারের যোগ্যতা
- ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
- রেজিস্ট্রেশনের সময় সঠিক নাম, মোবাইল নম্বর ও তথ্য দিতে হবে।
- একজন ব্যক্তি একাধিক ভুয়া অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
২. গ্রাহকদের নিয়ম
- কাজের সঠিক বিবরণ, স্থান ও সময় দিয়ে পোস্ট করুন।
- কাজ সম্পন্ন হওয়ার পর সম্মত মূল্য পরিশোধ করুন।
- কর্মীর সাথে শালীন ও সম্মানজনক আচরণ করুন।
- কাজ শেষে সৎ রেটিং ও রিভিউ দিন।
৩. কর্মীদের নিয়ম
- ভেরিফাইড ব্যাজ পেতে NID ও সেলফি জমা দিয়ে যাচাই সম্পন্ন করতে হবে।
- গৃহীত কাজ সময়মতো ও যত্নসহ সম্পন্ন করুন।
- গ্রাহকের সাথে শালীন আচরণ করুন; কোনো হয়রানি সহ্য করা হবে না।
- ভুয়া তথ্য বা অন্যের পরিচয় ব্যবহার নিষিদ্ধ।
- মোটরসাইকেল রাইড শুধুমাত্র নিজ উপজেলার মধ্যে, সর্বোচ্চ ১০ কিমি পর্যন্ত।
৪. পেমেন্ট ও কমিশন
- পেমেন্ট মাধ্যম: নগদ, বিকাশ, নগদ, রকেট অথবা বাংলা QR।
- প্রতিটি সম্পন্ন সার্ভিসে ৫% সার্ভিস কমিশন প্রযোজ্য।
- কর্মীর টাকা উত্তোলনে ৳৫ ফি কাটা হয়।
- ডেলিভারি ভাড়া: ৳৪০ বেস + প্রতি কিমিতে ৳১০। রাইড ভাড়া: প্রতি কিমিতে ৳৪০।
৫. নিষিদ্ধ কার্যকলাপ
- প্রতারণা, ভুয়া কাজ পোস্ট বা ভুয়া আবেদন
- প্ল্যাটফর্মের বাইরে লেনদেনে প্ররোচিত করা
- অশালীন ভাষা, হুমকি বা হয়রানি
- অবৈধ বা অনৈতিক কাজের প্রস্তাব
- সিস্টেমের অপব্যবহার বা হ্যাকিং চেষ্টা
৬. অ্যাকাউন্ট স্থগিত / বাতিল
শর্ত ভঙ্গ, প্রতারণা বা বারবার অভিযোগ পেলে সহকর্মী যেকোনো অ্যাকাউন্ট সতর্কতা ছাড়াই স্থগিত বা বাতিল করতে পারে। গুরুতর ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
৭. দায়বদ্ধতার সীমা
সহকর্মী গ্রাহক ও কর্মীর মধ্যে সংযোগের প্ল্যাটফর্ম মাত্র। কাজের গুণগত মান, সময়মতো সম্পন্ন হওয়া বা পেমেন্ট সংক্রান্ত বিরোধে সহকর্মীর দায় সীমিত; তবে বিরোধ নিষ্পত্তিতে আমরা যথাসাধ্য সহায়তা করবো।
৮. শর্তাবলীর পরিবর্তন
প্রয়োজনে এই শর্তাবলী হালনাগাদ করা হতে পারে। গুরুত্বপূর্ণ পরিবর্তন অ্যাপ বা এই পেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
৯. যোগাযোগ
শর্তাবলী সংক্রান্ত প্রশ্নে — হটলাইন: +8801794734255, ইমেইল: sahokormi@gmail.com।